শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

বিশ্বব্যাপী নেটওয়ার্ক প্রযুক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে হুয়াওয়ে

#
news image

বাণিজ্যিক পর্যায়ে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) অবকাঠামো সেবায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে হুয়াওয়ে। গার্টনার® ম্যাজিক কোয়াড্রান্ট™-এর ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ হিসেবে টানা তৃতীয়বারের মতো স্বীকৃতি পেলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার হুয়াওয়ে বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গার্টনারের এই মূল্যায়নে প্রযুক্তি সরবরাহকারীদের দূরদর্শিতা ও বাস্তবায়ন সক্ষমতা বিবেচনায় নেওয়া হয়। হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ স্বীকৃতি তাদের উদ্ভাবনী নেটওয়ার্ক সমাধান, উন্নত পণ্য, বৈশ্বিক সেবা সহায়তা ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

প্রতিষ্ঠানটি জানায়, ক্যাম্পাস নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের মাধ্যমে ১০ জিবিপিএস গতি সম্পন্ন ওয়্যার্ড ও ওয়্যারলেস সংযোগ নিশ্চিত করা হচ্ছে। এর ফলে স্মার্ট ক্যাম্পাস, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও মোবাইল ফিন্যান্স খাতে নেটওয়ার্কের গতি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে।

২০২৫ সালে হুয়াওয়ে প্রথমবারের মতো বাজারে আনে ফাইভ-রেডিও ওয়াই-ফাই ৭ অ্যাক্সেস পয়েন্ট (এপি), যা ওয়াই-ফাই ৮-এর প্রযুক্তিও ধারণ করে। এতে আইওটি ও সেন্সিং প্রযুক্তির সংযুক্তিতে ব্লাইন্ড স্পট-মুক্ত সংযোগ এবং ৫০ শতাংশ পর্যন্ত খরচ সাশ্রয় সম্ভব হয়েছে।

এছাড়া, হুয়াওয়ের ওয়াই-ফাই শিল্ড বর্তমানে ১৩টি এপি মডেলে কার্যকর, যা বিভিন্ন আবাসিক, বাণিজ্যিক ও আইওটি ভিত্তিক স্থানে ব্যবহৃত হচ্ছে। সুরক্ষা, টার্মিনাল নিয়ন্ত্রণ ও তথ্য সেন্সিং-এ এটি কার্যকর ভূমিকা রাখছে।

আইস্যাক (iSAC), আইশিডিউলার (iScheduler) ও আইফ্লো (iFlow) প্রযুক্তির মাধ্যমে অডিও/ভিডিও, ক্লাউড ডেস্কটপ ও টিমওয়ার্কে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভিআইপি ফাস্টপাস ও পার-প্যাকেট পাওয়ার কন্ট্রোল প্রযুক্তি দিয়ে গুরুত্বপূর্ণ সেবায় নিরবচ্ছিন্ন গতি ও মান বজায় রাখা হচ্ছে।

হুয়াওয়ে জানিয়েছে, তাদের ‘ওয়ান ম্যাপ, ওয়ান ব্রেইন’ আর্কিটেকচারের মাধ্যমে একজন ইঞ্জিনিয়ার ১০,০০০-এর বেশি ব্যবহারকারীর নেটওয়ার্ক পরিচালনা করতে সক্ষম হচ্ছেন। সাধারণ ভাষায় নির্দেশ দিয়ে ৮০ শতাংশ পর্যন্ত সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হচ্ছে।

ভবিষ্যতে এআই-চালিত ক্যাম্পাস নেটওয়ার্ক আরও আধুনিক ও সহজবোধ্য করতে কাজ করে যাবে হুয়াওয়ে। গ্রাহক ও অংশীদারদের নিয়ে ভবিষ্যতের ‘এআই ক্যাম্পাস’ গঠনে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিনিধি

১৬-৭-২০২৫ রাত ১২:০