শিরোনামঃ
জমকালো আয়োজনের সন্ত্রাসবাদ ও সিন্ধু পানি চুক্তিকে আলাদা করে দেখছে না ভারত ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’   

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে যুবদল সভাপতির মারধর, হাসপাতালে ভর্তি

#
news image

ফেনীর পরশুরাম বাজারে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে বেদড়ক মারধর করেছেন স্থানীয় যুবদল সভাপতি ও তাঁর অনুসারীরা। গুরুতর আহত ব্যবসায়ী সুমন হোসেন বর্তমানে পরশুরাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। আহত সুমন হোসেন পরশুরাম উত্তর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। তিনি জানান, দক্ষিণ কোলাপাড়া ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. ছায়েম-এর কাছে পূর্বের বাকি বকেয়া টাকা চাইতে গেলে তিনি ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন অনুসারী মিলে তাঁকে বেদড়ক মারধর করেন। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর আঘাত গুরুতর হলেও তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

সুমন হোসেন জানান, আমি শুধু আমার পাওনা টাকা চেয়েছিলাম। বিনিময়ে আমাকে এইভাবে মারধর করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে অভিযুক্ত মো. ছায়েমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম প্রতিনিধি

১২-৭-২০২৫ রাত ১০:৩৭