শিরোনামঃ
সংবিধান সংস্কার: সমঝোতা, নাকি রাজপথের চাপ? রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

গাজীপুরে ৪ একর বনভূমি উদ্ধার, টাঙ্গাইলে ৭ ইটভাটা ভেঙ্গে কার্যক্রম বন্ধ করলো প্রশাসন

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক অভিযানে বনভূমি উদ্ধার ও অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৪.০৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এই অভিযানে ১৩টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় বন বিভাগ, জেলা প্রশাসন এবং যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। অভিযানে বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকার বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস এবং রান ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি

৯-১-২০২৫ রাত ৯:০