শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

আন্দোলনে হামলার মামলা করায় জামায়াতকর্মীকে কুপিয়ে জখম

#
news image

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার বাদী জামায়াতকর্মী মোহাম্মদ মুশাহিদকে কুপিয়ে জখম করেছেন মামলার আসামি আওয়ামী লীগ কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরতলির আলমপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল।

স্থানীয় ব্যক্তিরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত হয়েছে মর্মে গত ৮ সেপ্টেম্বর জামায়াতকর্মী বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের কাজী মুশাহিদ বাদী হয়ে আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কয়েকজন আসামি তাকে ধরে নিয়ে ব্যাপক মারধর করে আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আহত মুশাহিদ গণমাধ্যমকে বলেন, আন্দোলনে হামলার মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা আমাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় আমার স্ত্রীও আহত হয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ জানান, আহত মুশাহিদ জামায়াতের কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তখন তিনিও আহত হয়েছেন। মূলত মামলার বাদী হওয়ার কারণে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বানিয়াচং থানার এসআই আব্দুল আউয়াল কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ প্রতিনিধি

১২-১১-২০২৪ রাত ১১:৪৯