শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

সততার ঐক্য মানবিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন

#
news image

মানবতার সেবা করা ও আত্মত্যাগের মহান শপথ নিয়ে প্রতিষ্ঠিত "সততার ঐক্য মানবিক সংস্থা"। ৭ জুন ২০২৪ তারিখে গাজীপুর জেলার গাছা এলাকায় এম টি সোয়েটার্স মিলনায়তনে সংস্থাটির প্রধান কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির প্রধান উপদেষ্টা ও শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের চেয়ারম্যান ড. ফাতেমা রহমান, সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের সিএও এম এ মালেক এবং সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের সিওও জাহীদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ সংস্থাটির অন্যতম উপদেষ্ঠা নুরুল হক মাতুব্বর।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান সবাইকে আত্মত্যাগের সুভাস ছড়িয়ে মানবতার সেবায় নিয়োজিত হওয়ার আহবান জানান। তিনি তরুণদের তাদের তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে মানুষ, সমাজ, দেশ ও মানবতার প্রয়োজনে আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, সবাই যে যে পেশাতেই থাকুক না কেন সৎ ও নিষ্ঠার সাথে পেশাগত ও সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন থাকা ও মানবতার সেবা করলে অবশ্যই আমরা একটি সুজলা, সুফলা, শস্য শ্যামলা, শিল্প উন্নত, বেকারত্ব মুক্ত, স্বাবলম্বী বাংলাদেশ পাব। রচনা করতে পারব ক্ষুধামুক্ত, অভাবমুক্ত, দারিদ্র্যমুক্ত, অশিক্ষা মুক্ত, পারস্পরিক হানাহানি হিংসা-বিদ্বেষ মুক্ত এক সমাজ।

তিনি আলোকিত ও স্বাবলম্বী মানুষদের এক পৃথিবী গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

৮-৬-২০২৪ বিকাল ৭:৫৩