শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

বাংলাদেশসহ ৩৮ দেশের জন্য যুক্তরাষ্ট্রে ‘ভিসা বন্ড’ বাধ্যতামূলক

#
news image

বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা বন্ড’ নীতিমালা চালু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়। খবর জানিয়েছে রয়টার্স।

‘ভিসা বন্ড’ নীতিমালার আওতায় এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। বাংলাদেশি পাসপোর্টধারীরা বি১/বি২ ভিসার জন্য যোগ্য হলে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার জামানত দিতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ঝুঁকি বিবেচনায় জামানতের অঙ্ক নির্ধারণ করা হবে। জামানত জমা দিতে হবে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পে ডট গভ’-এর মাধ্যমে। সর্বোচ্চ জামানত ধার্য হলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

আগামী ২১ জানুয়ারি থেকে এই নীতিমালা কার্যকর হবে। ‘ভিসা বন্ড’ কর্মসূচিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট প্রকল্প, যা গত বছরের আগস্টে প্রথম চালু করা হয়।

নতুন তালিকায় বাংলাদেশ ছাড়াও নেপাল, নাইজেরিয়া, কিউবা, ভেনেজুয়েলা, সেনেগাল, তাজিকিস্তান, উগান্ডাসহ আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাম রয়েছে।

ডেস্ক রিপোর্ট:

৮-১-২০২৬ রাত ১২:১৬