শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

ডিআরইউ: সুপ্রিম কোর্টের সতর্কতা সাংবাদিকতার স্বাধীনতায় চাপ সৃষ্টি করতে পারে

#
news image

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশের সুপ্রিম কোর্টের সংবাদ প্রকাশ সংক্রান্ত সতর্কতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালত অবমাননার দায়ে জবাবদিহি করতে হবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভুল বা তথ্যগত অসঙ্গতি থাকলে তার প্রতিকার অবশ্যই আইনি ও নৈতিক কাঠামোর মধ্যে হওয়া উচিত। তবে ‘মিথ্যা’ বা ‘বিভ্রান্তিকর’ সংবাদ সংজ্ঞা নির্ধারণে স্পষ্ট মানদণ্ড না থাকলে তা সাংবাদিকদের স্বাধীনতায় অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে পারে।

ডিআরইউ সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে— সংজ্ঞা ও প্রক্রিয়া স্পষ্টভাবে প্রকাশ, গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য গাইডলাইন প্রণয়ন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিশ্চিত করা।

নিজস্ব প্রতিবেদক

৬-১-২০২৬ রাত ১২:৪১