শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ ইসির

#
news image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎহীন ভোটকেন্দ্র। নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা কেন্দ্রগুলোর মধ্যে এখনো ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই।

এ অবস্থায় দ্রুত এসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ইসির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচনের জন্য নির্ধারিত ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সংযোগ নিশ্চিত করতে হবে।

ইসির তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন ভোটকেন্দ্রের সংখ্যায় শীর্ষে রয়েছে রাঙামাটি—৫১টি। এরপর বান্দরবান ৫০টি, কুড়িগ্রাম ৩৩টি, ভোলা ৩১টি, খাগড়াছড়ি ২২টি, সিরাজগঞ্জ ১৮টি এবং গাইবান্ধায় ১১টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই।

নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

৫-১-২০২৬ রাত ১২:৪৯