শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

টানা ভূকম্পন: রাজধানী–সংলগ্ন স্থানে ভূমিকম্পের ঝুঁকি কি বাড়ছে?

#
news image

নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখনও আতঙ্ক কাটেনি। এরই মধ্যে শনিবার সকালে সাভারের বাইপাইলে আবারও ৩.৩ মাত্রার মৃদু কম্পন অনুভূত হলো। পরপর এ দুই ভূমিকম্প জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মাত্রা কম হলেও এর পুনরাবৃত্তি ভূগর্ভস্থ ফল্ট লাইনে চাপ বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। ঢাকা, গাজীপুর, নরসিংদীসহ মধ্যাঞ্চল কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করায় হালকা কম্পনেও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন।

এদিকে গত শুক্রবারের তীব্র ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ও শতাধিক আহত হওয়ার ঘটনাও আতঙ্ক বাড়িয়েছে। ভবনগুলোর নিরাপত্তা, জরুরি উদ্ধার সক্ষমতা এবং সরকারি–বেসরকারি স্থাপনার ভূমিকম্প সহনশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হালকা কম্পনকে অবহেলা না করে ভবনের কাঠামো পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।

তানভীর সানি

২২-১১-২০২৫ দুপুর ৩:৭