শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

জাতীয় প্রেস ক্লাবের সামনে নার্সদের মহাসমাবেশ, তোপখানায় তীব্র যানজট

#
news image

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১০টা থেকে মহাসমাবেশ করছেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের সদস্যরা। সড়ক বন্ধ করে অবস্থানের কারণে তোপখানা সড়কে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাসযাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সরেজমিনে দেখা যায়, কয়েক হাজার নার্স সড়কে অবস্থান নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত না করার দাবি জানান এবং একটি জাতীয় নার্সিং কমিশন গঠনের আহ্বান জানান। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলোকে ডাইভারশন করে বিজয়নগর–কাকরাইল রুটে চালানো হয়। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে ওই রুটে দীর্ঘ যানজট দেখা দেয়। কয়েক ঘণ্টা আটকে থাকেন যাত্রীরা।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, নার্সদের সমাবেশকে কেন্দ্র করে ডাইভারশন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যেই সড়কটি খুলে দেওয়া হবে।

তানভীর সানি

২২-১১-২০২৫ দুপুর ৩:১৫