শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

উগান্ডায় প্রেসিডেন্ট ভোটের পর বিরোধী নেতা ববি ওয়াইনকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ

#
news image

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনের পর বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। তবে এখনো জানা যায়নি, ববিকে কোথায় নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনো এ ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ববি ওয়াইন, যিনি আগে জনপ্রিয় পপ তারকা ছিলেন, বর্তমানে দেশের শীর্ষ বিরোধী নেতা। নির্বাচনী প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন। তবে তাকে বাস্তবে তুলে নেওয়া হয়েছে কি না তা নিশ্চিত নয়।

ভোটের পর ববি সামাজিক মাধ্যমে লিখেছেন, “বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে।” এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

১৭-১-২০২৬ দুপুর ১০:৫৫