শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

নির্বাচন ঠেকানো যাবে না, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র চলছে: বিএনপির সেলিমুজ্জামান

#
news image

ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে—তবে মাঠে চলছে অভিযোগ-প্রত্যঅভিযোগের লড়াইও। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম শনিবার এক কর্মীসভায় বলেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না।”

তিনি অভিযোগ করেন, একটি স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন ও দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে। “যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে,” বলেন সেলিমুজ্জামান।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি মাঠে সক্রিয় হয়ে সংগঠন পুনর্গঠনে জোর দিচ্ছে—তবে নির্বাচনের আগে দলটির অভ্যন্তরীণ অবস্থান ও জোটগত কৌশল নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।

ডেস্ক রিপোর্ট

১৮-১০-২০২৫ রাত ১১:৫৬