শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

উগ্রবাদ দমনে ব্যর্থতার সমালোচনা, সতর্ক করলেন ২৫৮ নাগরিক

#
news image

ধর্মীয় উগ্রবাদ ও মবসন্ত্রাস দমনে রাষ্ট্রের ব্যর্থতার সমালোচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৫৮ বিশিষ্ট নাগরিক। তারা বলেন, দেড় বছর পরেও উগ্রবাদ দমনের পরিবর্তে বরং তাকে প্রশ্রয় দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য ভয়াবহ হুমকি।

যৌথ বিবৃতিতে বলা হয়, একটি সংগঠিত গোষ্ঠী নিজেদের ইসলাম ধর্মের “একচ্ছত্র রক্ষক” হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সাধারণ মানুষের সাংস্কৃতিক চর্চা, মত প্রকাশ ও আধ্যাত্মিক অনুশীলনের ওপর আঘাত হানতেই নানা অজুহাতে ‘ধর্ম অবমাননা’র অভিযোগ তোলা হচ্ছে।

নাগরিকদের মতে, আইন–শৃঙ্খলা বাহিনীর নীরবতা এবং কার্যকর পদক্ষেপের অভাব উগ্রবাদীদের আরও বেপরোয়া করে তুলেছে। এর ফলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্ভাব্য উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার ঝুঁকি বাড়ছে—যা ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দেবে।

বিবৃতিতে সতর্ক করা হয়, এই পরিস্থিতি অব্যাহত থাকলে পরাজিত ফ্যাসিবাদী শক্তিও পুনরুত্থানের সুযোগ পাবে। নাগরিকরা বলেন, রাষ্ট্রকে অগণতান্ত্রিক ও অসহিষ্ণুতার পথে ঠেলে দেওয়া হচ্ছে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আজফার হোসেন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী মীরু খানসহ বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ বুদ্ধিজীবী ও পেশাজীবী।

নিজস্ব প্রতিবেদক

২৩-১১-২০২৫ রাত ১১:৫৯