মানবিকতার বন্ধনে এক মঞ্চে ১৬ জেলার তিন শতাধিক শুভসংঘ সদস্য
অনলাইন ডেস্ক
৩১-১০-২০২৬ বিকাল ৬:৪

মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বগুড়ার সান্তাহারে অনুষ্ঠিত হলো বসুন্ধরা শুভসংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলন। দুই বিভাগের ১৬ জেলা থেকে আসা তিন শতাধিক সদস্যের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সান্তাহারের শখের পল্লীর হীরাঝিল কনভেনশন সেন্টার। পরিচিত-অপরিচিত মুখের মিলন, অভিজ্ঞতা বিনিময় এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে দিনব্যাপী আয়োজনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
‘চলি মানবতার সাথে’ স্লোগান সামনে রেখে গত ২১ অক্টোবর বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা জোরদার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নেন দুই বিভাগের ১৬ জেলার তিন শতাধিক সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম ও মানবিক উদ্যোগে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৬৫ জন সংগঠককে ‘সেরা সংগঠক সম্মাননা স্মারক’ ও সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার এবং সান্তাহারের প্রবীণ সাংবাদিক আলহাজ রফিকুল ইসলাম মন্টুকে ‘কৃতী সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয়। প্রধান অতিথি ইমদাদুল হক মিলন তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ কেবল একটি সামাজিক সংগঠন নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি সুদৃঢ় অঙ্গীকার। অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় সংগঠনের সদস্যদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণদের মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও ভূমিকা রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করার এ প্রত্যয় দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বক্তারা বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করছে। সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে দেশের তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।