শিরোনামঃ
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ  মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চায় বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য মোতালেব প্লাজা দখলচেষ্টার অভিযোগ গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশি বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’—আগরতলায় ওয়াইটিএফ নেতার হুঁশিয়ারি

#
news image

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন ইয়ুথ টিপরা ফেডারেশনের (ওয়াইটিএফ) সভাপতি সুরজ দেববর্মা।

শুক্রবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, বরং সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন।

তিনি অভিযোগ করেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সামনে বক্তব্য দিতে গিয়ে হাইকমিশনকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন। ‘বাংলাদেশ কীভাবে তৈরি হয়েছিল, তা স্মরণ করিয়ে দিতেই আমরা সহকারী হাইকমিশনের সামনে দাঁড়িয়েছি,’ বলেন দেববর্মা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে আসা সাম্প্রতিক বক্তব্যগুলো ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বাংলাদেশের নেতারা বারবার ভারতের উত্তর-পূর্বাঞ্চল দখলের কথা বলছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিতর্কিত মন্তব্য করে দেববর্মা বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলে কোনো সমুদ্রসৈকত নেই, নিকটতম সৈকত কক্সবাজার। আমাদের বাধ্য করা হলে এর নাম “গ্রেটার ত্রিপরাল্যান্ড সমুদ্রসৈকত” রাখা হবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত সরকার পরিস্থিতি মূল্যায়নে ব্যর্থ হলে জনগণ নিজের ভূমি রক্ষায় এগিয়ে আসবে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ বড় ধরনের সহিংসতার সাক্ষী হতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

২১-১২-২০২৫ রাত ১২:১৫