শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

চার দশকের পথচলার অবসান, রাজনীতি থেকে বিদায় নিলেন ন্যান্সি পেলোসি

#
news image

মার্কিন রাজনীতির ইতিহাসে এক কিংবদন্তি অধ্যায়ের ইতি টানলেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। প্রায় ৪০ বছর ধরে কংগ্রেসে দায়িত্ব পালনের পর অবসরের ঘোষণা দিয়েছেন ৮৫ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেত্রী।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পেলোসি বলেন, “আমি আমার বর্তমান মেয়াদ শেষ করব, কিন্তু ২০২৬ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছি না।”

১৯৮৭ সালে প্রথমবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন ন্যান্সি পেলোসি। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী স্পিকার। দুই দফায় দায়িত্ব পালন করেছেন—২০০৭ থেকে ২০১১ এবং ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত। তার নেতৃত্বেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

মার্কিন গণমাধ্যম বলছে, পেলোসি শুধু রাজনীতিবিদ নন—ডেমোক্র্যাটিক পার্টির নীতিনির্ধারণে তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী নারী নেত্রীদের একজন।

ডেমোক্র্যাট দলে এখন নতুন প্রজন্মের উত্থান ঘটছে। তরুণ নেতারা নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন—যেমন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি ইতিহাস গড়েছেন।

সূত্র: শাফাক নিউজ

আন্তর্জাতিক ডেস্ক

৭-১১-২০২৫ রাত ১২:৫