শিরোনামঃ
সংবিধান সংস্কার: সমঝোতা, নাকি রাজপথের চাপ? রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

বায়ুদূষণকারী ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ১.২৩ কোটি টাকা জরিমানা

#
news image

৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দেশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কুড়িগ্রাম, দিনাজপুর, টাঙ্গাইল, মেহেরপুর, মাদারীপুর, চাঁদপুর, গাইবান্ধা, ফেনী, বান্দরবান ও ঢাকা জেলার ধামরাই এলাকায় ১১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৩৯টি মামলার মাধ্যমে মোট ১ কোটি ২৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ১৪টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। আরও ১৪টি ইটভাটার কার্যক্রম বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এদিন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ঢাকা মহানগরের আফতাবনগর ও লালবাগ এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৬টি মামলায় মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

একই দিনে, যশোর ও নেত্রকোনায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, দেশে আনুমানিক ৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তি

৬-২-২০২৫ রাত ১২:৫৩