ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
২৬-১১-২০২৬ রাত ১১:৪৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩য় ও ৪র্থ শ্রেণির ক্লাস পার্টি এবং ৫ম শ্রেণির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের এসএমসির সভাপতি এ্যাড. হান্নান মিয়া জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শিপলু সিকদার, বিদ্যালয়ের পিটিএ কমিটির সাবেক সভাপতি মোঃ সায়েম মাহমুদ শিপন, পিটিএ কমিটির বর্তমান সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন নিতার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক স্নিগ্ধা হোসাইন এর সঞ্চালনায় এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২য় শ্রেণির শিক্ষার্থী ইযান আব্দুল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ জিয়াউর রহমান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বিদ্যালয়ের রাস্তা মেরামতসহ উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস দেন।
আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা, হামদ, নাত, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্য এবং গান পরিবেশন করেন।
এ সময় কেক কাটা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।