ধরাছোঁয়ার বাইরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল
নিজস্ব প্রতিবেদক
৫-৯-২০২৬ রাত ৯:৬

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সহ-সভাপতি ও আলোচিত সোহেল রানা ৫ আগস্ট-২৪ এর জার্সি বদল করে কৌশলে ভিন্ন পরিচয় ধারণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও অধিদপ্তরে বিচরণ করেছেন। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা বাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নিজের ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য মিথ্যে উদ্দেশ্য প্রনোদিত কাল্পনিক গল্প তৈরি করে ব্ল্যাকমেইলিং করে আসছেন।
অনুসন্ধানে জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহচর হিসেবে নৌ সেক্টরে প্রভাব বিস্তার করে। পতিত আওয়ামী সরকারের আমলে মতিঝিল থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সাথে রাজনীতি করার কারণে ঢাকা মহানগর দক্ষিণের ৯ নং ওয়ার্ড'র ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান, পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বাপ্পি-সজল) কমিটির সহ-সভাপতি পদ ভাগিয়ে নেন। নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথেও তার সখ্যতা ছিল।
জানা যায়, ২০২৪ সালের শুরুর দিকে ইয়াবাসহ রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে মতিঝিলের বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে খুবে ঘুরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ঠিকাদারদের হুমকি ধামকি দিয়ে টাকা আদায় করতেন।
চব্বিশের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মহানগর ছাত্রলীগে সহ-সভাপতি সোহেল রানা ও মতিঝিল থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পালিয়ে যাওয়ার সময় মতিঝিল থানার পাশে আরামবাগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হাতে ধরা পড়লে সোহেল রানাকে লাঞ্ছিত করে মুচলেখা দিয়ে তিনি ছাড়া পান।
পরবর্তীতে বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সহ-সভাপতি সোহেল রানা নিজের অপরাধ কর্মকাণ্ড ধামাচাপা দিতে জার্সি বদল করে বীরদর্পে করছেন অনৈতিক কর্মকান্ড।