শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

নতুন এলাকা দখলের ইঙ্গিত পুতিনের, ইউরোপকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি

#
news image

ইউক্রেন যুদ্ধে রাশিয়া আরও এলাকা দখলের পথে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সংবাদ সম্মেলনে পূর্ব ইউক্রেনের একাধিক শহর ও অঞ্চলের নাম উল্লেখ করে তিনি বলেন, সেসব এলাকার দিকে এখন রুশ সেনাবাহিনীর নজর রয়েছে এবং চলতি বছর শেষ হওয়ার আগেই মস্কো নতুন ভূখণ্ড দখল করতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত এই যুদ্ধে রাশিয়া দায়ী নয়—এমন দাবি পুনর্ব্যক্ত করেন পুতিন। ২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর থেকে হতাহতের দায় তিনি নিজের ওপর নিচ্ছেন না বলেও জানান।

তবে বাস্তবতা হলো, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলার নির্দেশ দিয়েছিলেন পুতিন নিজেই। সে সময় কিয়েভ অভিমুখে সেনা ও ট্যাংক পাঠানো হয়, যার অন্যতম লক্ষ্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরানো।

যুদ্ধ বন্ধে সমঝোতার আলোচনা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা বা বিভিন্ন প্রস্তাব প্রত্যাখ্যানের অভিযোগও অস্বীকার করেছেন রাশিয়ার এই নেতা। তাঁর দাবি, মস্কো একাধিক সমঝোতায় রাজি হয়েছিল, যদিও সেগুলোর বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

বিশ্লেষকদের মতে, ইউরোপের জব্দ করা রুশ সম্পদ ব্যবহার নিয়ে বিতর্ক, নতুন ঋণ সহায়তার পরিকল্পনা এবং রাশিয়ার সামরিক অগ্রগতির দাবির মধ্য দিয়ে যুদ্ধ ঘিরে কূটনৈতিক চাপ আরও বাড়ছে।

আন্তার্জাতিক ডেস্ক

১৯-১২-২০২৫ রাত ১০:৪২