শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

#
news image

দেশের বাস্কেটবলের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো। বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের চমৎকার উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (২ জুন) এই বিশ্বমানের ভেন্যুটি পরিদর্শনে যান বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।

পরিদর্শনকালে অতিথিদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে এই আধুনিক কোর্টটিকে নিয়মিত প্র্যাকটিস সেশনের জন্য ব্যবহার করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় দলের কোচ ও ফেডারেশন সাধারণ সম্পাদক।

কোর্টের আধুনিক অবকাঠামো এবং বিশেষ করে এর আন্তর্জাতিক মানের চমৎকার উডেন ফ্লোর দেখে ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। এই ভেন্যুটি দেশের বাস্কেটবলকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।

ভবিষ্যতে এই বিশ্বমানের ভেন্যুতে বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাস্কেটবল ফেডারেশন। সংশ্লিষ্টরা মনে করছেন, বসুন্ধরা স্পোর্টস সিটির এই আধুনিক সুযোগ-সুবিধা দেশের বাস্কেটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে বুক চিতিয়ে লড়াই করার আত্মবিশ্বাস জোগাবে।

ক্রীড়া ডেস্ক

৩-৬-২০২৬ দুপুর ৪:৩২