শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকার আদালত থেকে পালিয়ে গেলেন ডাকাতি মামলার আসামি

#
news image

কারাগারে পাঠানোর আদেশ শুনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতির মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) তারেক জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সন্ধ্যায় হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদন আমলে নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশের হাত থেকে পালিয়ে যান তিনি। এসময় আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল।

পালিয়ে যাওয়া আসামি আরিফকে গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে পুলিশ। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলার পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্য সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান বলেও জানা যায়।

নিজস্ব প্রতিনিধি

১৭-১১-২০২৪ রাত ১:২৪