তিন কার্যদিবসেই ৯ টেন্ডারের কার্যাদেশ, মাউশির লিফট কেনায় মাল্টি-লাইন ও ওয়ালটনকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ
আবুল বারাকাত
২০-১১-২০২৬ রাত ১২:৪১

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বাস্তবায়নাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পে লিফট কেনাকাটাকে কেন্দ্র করে বড় ধরনের অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছয়তলা নতুন একাডেমিক ভবনের জন্য লিফট কেনায় দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়ের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি দরে কার্যাদেশ দেওয়ার অভিযোগ করেছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। একই সঙ্গে মাত্র তিন কার্যদিবসের মধ্যে একাধিক দরপত্রের মূল্যায়ন ও কার্যাদেশ জারির বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে। এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রফেসর এ এস এম এমদাদুল কবীরের দিকে অভিযোগের তীর ছোঁড়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, নয়টি ই-জিপি দরপত্রে মাল্টি-লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অনুকূলে কয়েক কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। এতে প্রতিটি টেন্ডারে প্রায় দেড় কোটি টাকা করে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ১৩ কোটি টাকার বেশি হতে পারে বলে অভিযোগকারী প্রতিষ্ঠানের দাবি।
এ ঘটনায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে অ্যারিস্টোক্র্যাটস প্রপার্টিজ লিমিটেড। গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত অভিযোগপত্রে বিতর্কিত দরপত্রগুলোর কার্যক্রম স্থগিত স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং অনিয়মের মাধ্যমে দেওয়া কার্যাদেশ বাতিলের দাবি জানানো হয়েছে।
অভিযোগের অনুলিপি শিক্ষ্য উপদেষ্টা, পরিকল্পনা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং মাউশির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (OTM) ই-জিপিতে লিফট কেনার জন্য নয়টি দরপত্র খোলা হয়। দরপত্রগুলোর আইডি, নম্বর হলো ১৩৩১৭২, ১৩৩১৮৭, ১৩৩১৯৩, ১৩৩৬০৩,
অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো লিফটের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য এবং অনুমোদিত চুক্তিমূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান।
অভিযোগপত্রে বলা হয়েছে, মাউশি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির অনুমোদিত পিডব্লিউডি রেট শিডিউল ২০২৬ অনুযায়ী লিফটের মূল্য নির্ধারণ করা হয়েছিল।
এতে বিদ্যুৎ ও সিভিল কাজসহ ১ হাজার ২৫০ কেজি ধারণক্ষমতার ছয়-স্টপ লিফটের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ছিল প্রতি সেট ৮১ লাখ ৩৬ হাজার ১৯ টাকা থেকে ৮১ লাখ ৫০ হাজার ৮৫৫ টাকা। অন্যদিকে, ৮০০ কেজি ধারণক্ষমতার পাঁচ-স্টপ লিফটের প্রাক্কলিত মূল্য ছিল ৬৬ লাখ ৩৭ হাজার ১০৫ টাকা থেকে ৬৬ লাখ ৪৮ হাজার ৮৩৬ টাকা।
কিন্তু অভিযোগকারীর দাবি, এসব প্রাক্কলিত ব্যয়ের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি দরে দর অনুমোদন করা হয়েছে। অভিযোগে প্রতিটি টেন্ডারের চুক্তিমূল্য ৪ কোটি ৬ লাখ টাকা থেকে ৫ কোটি ৯ লাখ টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী প্রতিষ্ঠানের হিসাবে, এভাবে অতিরিক্ত দরে কার্যাদেশ দেওয়ার ফলে প্রতিটি দরপত্রে প্রায় দেড় কোটি টাকা পর্যন্ত রাষ্ট্রীয় অর্থের সম্ভাব্য ক্ষতি হতে পারে। নয়টি দরপত্রের ক্ষেত্রে এই আর্থিক ঝুঁকি আরও বড় আকার ধারণ করতে পারে।
লিফট কেনার দরপত্রের কারিগরি শর্ত ও বিনির্দেশ নিয়েও প্রশ্ন তুলেছে অভিযোগকারী প্রতিষ্ঠান। তাদের দাবি, দরপত্রে এমন কিছু শর্ত সংযোজন করা হয়েছে, যা স্বাভাবিক প্রতিযোগিতার ক্ষেত্র সংকুচিত করেছে।
অভিযোগে বিশেষভাবে কারখানায় প্রতি সেকেন্ডে তিন মিটার গতির লিফট পরীক্ষার টেস্টিং টাওয়ার এবং নিজস্ব গবেষণা ও উন্নয়নকেন্দ্র বা ইন-হাউস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) সেস্টার থাকার শর্তের কথা উল্লোখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, একনেকের সাধারণ পর্যবেদনকে ভিত্তি করে চূড়ান্ত বিধিমালা বা যথাযথ কারিগরি যৌক্তিকতা ছাড়াই এসব শর্ত যুক্ত করা হয়েছে। এতে অনেক সম্ভাব্য দরদাতা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বরং নির্দিষ্ট সক্ষমতাসম্পন্ন দুটি দেশীয় প্রতিষ্ঠান সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অভিযোগকারীর প্রশ্ন, প্রকল্পের প্রকৃত প্রয়োজনীয়তা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য যাচাই না করে এ ধরনের শার্ত নির্ধারণ করা হলো কেন? এসব শর্তের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়াকে সীমিত করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী প্রতিষ্ঠানের দাবি, প্রাক্কলিত ব্যয়ের তুলনায় বেশি দরে কার্যাদেশ দেওয়ার কারণে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি স্থানীয় উৎপাদনের নামে আমদানি করা যন্ত্রাংশের প্রকৃত মূল্য, শুস্ক ও কর কাঠামো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, স্থানীয় উৎপাদনের সুবিধা ব্যবহারের ক্ষেত্রে কাস্টমস শুল্ক, আয়কর ও ভ্যাটের যথাযথ হিসাব নিশ্চিত না হলে সরকারের অতিরিক্ত রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এ খাতে প্রতিটি টেন্ডারে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত রাজস্ব হারানোর আশঙ্কার কথাও অভিযোগে তুলে ধরা হয়েছে।
তবে এসব আর্থিক ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট দরপত্রের মূল্যায়ন প্রতিবেদন, চুক্তিপত্র, আমদানি নথি, গুরু-কর পরিশোধের হিসাব এবং সরবরাহ করা যন্ত্রাংশের উৎস যাচাই করা প্রয়োজন।
অ্যারিস্টোক্র্যাটস প্রপার্টিজ লিমিটেডের অভিয়োগ, পুরো দরপত্র প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিভিন্ন বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
বিশেষ করে দরপত্র মূল্যায়নের স্বচ্ছতা, কারিগরি যোগ্যতা যাচাই, প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুতর প্রশ্ন রয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি।
অভিযোগকারীর মতে, দাপ্তরিক প্রাক্কলনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মূল্যে দর অনুমোদনের যৌক্তিকতা, দরদাতাদের সক্ষমতা যাচাই এবং নির্দিষ্ট কারিগরি শর্তের প্রয়োজনীয়তা যথাযথভাবে পরীক্ষা করা হয়নি। এসব বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা ছাড়া পুরো ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।
সম্ভাব্য আর্থিক ক্ষতি ও কথিত অনিয়মের বিষয়ে জরুরি হস্তম্মেল চেয়ে বিপিপিএর কাছে তিন দফা দাবি জানিয়েছে অভিযোগকারী প্রতিষ্ঠান।
প্রথমত, অভিযোগে উল্লেখিত নয়টি ই-জিপি টেন্ডার এবং প্রকল্পের অধীনে অন্যান্য লিফট কেনার ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর পারফরম্যান্স সিকিউরিটি গ্রহণ ও পরবর্তী কার্যক্রমের ওপর অবিলম্বে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
দ্বিতীয়ত, বুয়েটের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কারিগরি ও আর্থিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। এই কমিটির মাধ্যমে দাপ্তরিক প্রাক্কলন অনুমোদিত চুক্তিমূল্য, দরপত্রের শর্ত, কারিগরি যোগ্যতা, যন্ত্রাংশের মান ও উৎস এবং সম্ভাব্য সরকারি আর্থিক ক্ষতির পরিমাণ নিরপেক্ষভাবে যাচাই করার প্রস্তাব