শিরোনামঃ
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ  মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চায় বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য মোতালেব প্লাজা দখলচেষ্টার অভিযোগ গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

‘তিনি শুধু আমার মা ছিলেন না, ছিলেন জাতির মা’—আবেগঘন বার্তায় তারেক রহমান

#
news image

মায়ের শোক কাটিয়ে উঠতে না উঠতেই মানুষের ভালোবাসা ও সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না—অনেক দিক থেকে তিনি ছিলেন পুরো জাতির মা।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, লাখো মানুষের সম্মান, ভালোবাসা ও উপস্থিতি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। “এত মানুষের ভালোবাসায় মনে হয়েছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে”—লেখেন তিনি।

মায়ের কর্মজীবন ও মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকা বেগম খালেদা জিয়ার সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। তিনি প্রতিশ্রুতি দেন, যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই সেই পথ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

শোকবার্তায় তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষাংশে আল্লাহর কাছে মায়ের রূহের শান্তি কামনা করে বলেন, তার রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতা থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের অনুপ্রেরণা পাবে।

নিজস্ব প্রতিবেদক

১-১-২০২৬ দুপুর ১:১৪