শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

বিমানবন্দর এলাকায় ভিড়ের আশঙ্কা, যাত্রীদের আগেভাগে রওনা হওয়ার অনুরোধ

#
news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর-গুলশান সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ তীব্র যানজট সৃষ্টি হতে পারে।

এদিকে একই দিনে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।

এই প্রেক্ষাপটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ছাড়া সহযাত্রী ও ভিজিটরদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

২৪-১২-২০২৫ রাত ১১:২৮