শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

৬৪ জেলায় ঘুরবে ‘ভোটের গাড়ি’, গণভোট ও নির্বাচন সামনে রেখে ভোটার সচেতনতা জোরদার

#
news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন করতে দেশব্যাপী বিশেষ প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’ নামে একটি সুপার ক্যারাভান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটিই দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

তিনি বলেন, “এই লক্ষ্য সামনে রেখে ১০টি ভোটের গাড়ি যাত্রা শুরু করেছে। এগুলো দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে যাবে। ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।”

প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচন ও গণভোটে সরকার এমন পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে জনগণ ভয়মুক্তভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, একটি ভোট শুধু ব্যক্তিগত অধিকার নয়, এটি রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণের সুযোগ।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের মূল লক্ষ্য হলো গণভোটে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা।
তিনি বলেন, “এই গণভোট কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়। এটি একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য ও রাষ্ট্র পরিচালনার কাঠামোয় পরিবর্তনের পথ তৈরি হবে।”

তিনি আরও বলেন, গণঅংশগ্রহণ যত বেশি হবে, পরিবর্তনের ধারাও তত শক্তিশালী হবে।

সরকারি সূত্র জানায়, ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে তরুণ ভোটার, নারী এবং প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিকদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ভোটারদের মধ্যে দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিনিধি

২৩-১২-২০২৫ রাত ১১:৪৪