শিরোনামঃ
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ  মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চায় বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য মোতালেব প্লাজা দখলচেষ্টার অভিযোগ গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

‘ভোটাধিকার চুরি করা হয়েছে, জাতি এখন নির্বাচন চায়’—মার্কিন দূতকে ড. ইউনূস

#
news image

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকার জাতির ভোটাধিকার চুরি করেছে।’

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত রয়েছে।

ড. ইউনূস বলেন, ‘নির্বাচনের আগে আমাদের প্রায় ৫০ দিন সময় রয়েছে। আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। এই নির্বাচনকে আমরা অসাধারণ করে তুলতে চাই।’

আলোচনায় তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করতে মিলিয়ন ডলার ব্যয় করছে এবং পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছে।

এ সময় মার্কিন বিশেষ দূত শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও তার জানাজা প্রসঙ্গেও আলোচনা করেন। ড. ইউনূস এ হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরেন।

টেলিফোনালাপে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২২-১২-২০২৫ রাত ১১:৪৩