শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

১৭ বছর পর দেশে ফিরে ভোটার হচ্ছেন তারেক রহমান, নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি

#
news image

প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার দুই দিনের মধ্যেই তিনি ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন দলের নেতারা।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবেন তারেক রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে বর্তমানে ভোটার তালিকায় তার নাম নেই। তপশিল ঘোষণার পর ভোটার তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা ও ভোটার হওয়া বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি আগামী নির্বাচনের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।

নিজস্ব প্রতিবেদক

২২-১২-২০২৫ রাত ১১:২৩