শিরোনামঃ
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত

‘এটা প্রথম আলো বা ডেইলি স্টারের ওপর নয়, গণতন্ত্রের ওপর হামলা’

#
news image

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন দেশের রাজনৈতিক নেতা, সম্পাদক, নাগরিক সমাজ ও পেশাজীবীরা।

‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে।’ তিনি সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল অফিসের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। তাঁর ভাষায়, ‘মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চাওয়া হয়েছে।’ তিনি বলেন, গণমাধ্যমের সম্পাদকীয় নীতির সঙ্গে দ্বিমত থাকলেও সহিংসতা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না।

নোয়াব সভাপতি এ. কে. আজাদ জানান, আগামী জানুয়ারির মাঝামাঝি সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণে মহাসমাবেশ আয়োজন করা হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকে পরিকল্পিত অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেন, এতে রাজনৈতিক ব্যাকআপ ও পূর্বপরিকল্পনার ইঙ্গিত রয়েছে। বক্তারা একযোগে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য এখন সময়ের দাবি।

নিজস্ব প্রতিবেদক

২২-১২-২০২৫ রাত ১১:১৩