শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপজেলায় নয়, এবার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা। নরসিংদীর শিবপুরের ইউ এন ও‌ ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  । কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

সংস্কৃতি চর্চাবিরোধী শক্তির হামলা বলে দাবি ছায়ানটের, ক্ষতি পুষিয়ে নেওয়ার অঙ্গীকার

#
news image

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানট-সংস্কৃতি ভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ছায়ানট। সংগঠনটি বলেছে, এই হামলার পেছনে রয়েছে সংস্কৃতি চর্চাবিরোধী গোষ্ঠীর অপচেষ্টা।

শুক্রবার দেওয়া বিবৃতিতে ছায়ানট জানায়, তারা একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কোনো সরকার, বিদেশি সংস্থা কিংবা কর্পোরেট অনুদান তারা গ্রহণ করে না। ফলে এই হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি ছায়ানট নিজেদের শক্তিতেই পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়। সংগীত ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তা ধারণ করাই তাদের মূল লক্ষ্য। সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ছায়ানট জানায়, ওই ঘটনাকে কেন্দ্র করে ছায়ানট-সংস্কৃতি ভবনে কেন হামলা চালানো হলো, তা তাদের কাছে মোটেই বোধগম্য নয়।

ছায়ানট এই উপমহাদেশের সর্ববৃহৎ অনানুষ্ঠানিক সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলা গানের চর্চা বিস্তারে এবং স্বাধীনতা সংগ্রামে ছায়ানটের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এমন একটি প্রতিষ্ঠানে হামলা দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

১৯-১২-২০২৫ রাত ১০:৩০