শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

'শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব': ইনকিলাব মঞ্চ

#
news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ছাত্রজনতা। শুক্রবার এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছে, তারা তাদের শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরবে।

সংগঠনটি জানায়, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনা হবে এবং সেখান থেকেই বিচারের দাবি জোরালো করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, "ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না। আমরা খুব দ্রুতই কঠোর কর্মসূচি ঘোষণা করবো।" রাজপথে অবস্থানরত ছাত্রজনতাকে শান্তিপূর্ণ কিন্তু সুদৃঢ়ভাবে স্লোগান জারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এই বিবৃতিতে। শহীদ হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেওয়ার ঘোষণার পর এখন সংগঠনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

অনলাইন ডেস্ক:

১৯-১২-২০২৫ রাত ৯:১৫