শিরোনামঃ
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত

স্বরাষ্ট্র উপদেষ্টার খালেদা জিয়ার খোঁজখবর, অবস্থার ব্যাপারে চিকিৎসকদের ব্রিফ

#
news image

বুধবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তিনি হাসপাতালে অবস্থান করেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

চিকিৎসকরা তার বর্তমান অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ার পর গত ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস ও লিভারের রোগসহ দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।

মেডিকেল বোর্ডের সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছেন, প্রয়োজনে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে। চিকিৎসকেরা জানিয়েছেন, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলেই তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

১০-১২-২০২৫ রাত ১১:৪