শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

রাষ্ট্রপতিকে অবহিত করল ইসি, একই দিন সংসদ নির্বাচন ও গণভোট

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে প্রস্তুতির সর্বশেষ চিত্র তুলে ধরতে আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে সাক্ষাৎ করেন কমিশনের অন্যান্য সদস্যরা।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। নির্বাচন আয়োজনের সার্বিক পরিকল্পনা, নিরাপত্তা পরিস্থিতি, ভোটার অংশগ্রহণ ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের আলোচনায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, দু’টি প্রক্রিয়ার জন্যই তপসিল একসঙ্গে ঘোষণা করা হবে। এতে ভোটার তালিকা, কেন্দ্র স্থাপন, নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং লজিস্টিকসহ সব প্রস্তুতি সমন্বিতভাবে নেওয়া সহজ হবে বলে মনে করছে ইসি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড ও কমিশন বৈঠক শেষ হওয়ার পর নির্বাচন ভবন ও রাজনৈতিক অঙ্গনে তফসিল ঘোষণাকে ঘিরে এক ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে প্রচারণা ও প্রার্থী বাছাই–প্রক্রিয়ায় আরও সরব হওয়ার আভাস মিলছে।

নিজস্ব প্রতিবেদক

১০-১২-২০২৫ রাত ১১:০