শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

বিশ্ববাজারে মূল্যপতনের প্রভাব: দেশে কমলো স্বর্ণের দাম

#
news image

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। টানা দুইবার মূল্যবৃদ্ধির পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৫০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ফলে ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পতন এই সিদ্ধান্তে প্রধান ভূমিকা রেখেছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,১৯৮ ডলার, যা আগের দিনের তুলনায় ২৪ ডলার কম।

ক্যারেটভেদে নতুন দাম

২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা

২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা

অপরদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।
২২ ক্যারেট রুপার ভরি মূল্য ৪,২৪৬ টাকা আগের মতোই বহাল থাকছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের অস্বাভাবিক ওঠানামা দেশের বাজারকেও প্রভাবিত করছে। নতুন দামে ক্রেতা কিছুটা স্বস্তি পেলেও জুয়েলারি ব্যবসায়ীরা মূল্যস্থিতির অপেক্ষায় আছেন।

ডেস্ক রিপোর্ট

৩-১২-২০২৫ রাত ১২:৪৩