শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য বিদেশি দুই চিকিৎসক দল আসছে বুধবার

#
news image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন সংযোজন হিসেবে যুক্তরাজ্য ও চীন থেকে দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবে। বিষয়টি জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

এ দুই বিদেশি টিম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তাঁর দীর্ঘদিনের জটিল শারীরিক অবস্থার কারণে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়াকে BNP অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. জাহিদ বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন; তবে বিদেশে নেওয়ার বিষয়টি এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত পরামর্শের ওপর নির্ভর করছে।
তিনি আরও জানান, সরকার চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করছে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

ডেস্ক রিপোর্ট

৩-১২-২০২৫ রাত ১২:৩৮