শিরোনামঃ
অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল আবাসন খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ: ঘুরে দাঁড়াতে প্রয়োজন ব্যবসাবান্ধব নীতি আভানের মৃত্যু: চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অপপ্রচার বন্ধের আহ্বান প্রণোদনা ঋণ বিতরণে গতি চান ব্যবসায়ীরা, শর্ত শিথিলের দাবি হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি—কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা  জাপান-সিউল-সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিখতে পারে বাংলাদেশ নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা থেকে রাজনীতির নতুন বয়ান চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ বসুন্ধরা আবাসিক এলাকায় দুই-তিনটি ফিলিং স্টেশনের দাবি

সংসদ ‘রাবার স্ট্যাম্প’, শাসকদের সতর্কবার্তা—পাকিস্তানে বিরোধীর হুঁশিয়ারিতে নতুন উত্তেজনা

#
news image

পাকিস্তানে ইমরান খানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আবারও বাড়ছে। কারাবন্দি পিটিআই নেতার সঙ্গে পরিবারের সাক্ষাতের অনুমতি না মেলায় বিরোধী জোট কঠোর অবস্থান নিয়েছে। জোটের শীর্ষ নেতা মেহমুদ আছাকজাই বলেন, সরকারের দমননীতির কারণে চার প্রদেশের মানুষ ক্ষুব্ধ। তিনি দাবি করেন, “আর ধরে রাখা যাচ্ছে না—সিন্ধি, বালুচ, পশতুন, পাঞ্জাবিরা রাস্তায় নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না।”

আছাকজাইয়ের মতে, বর্তমান সরকার সংসদকে কার্যকর ভূমিকা থেকে বঞ্চিত করে “রাবার স্ট্যাম্প সংসদে” পরিণত করেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক “স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না”—যা পাকিস্তানের রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে।

ইমরান খানের প্রতি আচরণ এবং তাঁর আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিষেধাজ্ঞা ঘিরে রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেতে পারে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

২৯-১১-২০২৫ রাত ১১:৩৪