শিরোনামঃ
নীতির জটিলতায় তিন বছর পিছিয়ে ৭ হাজার কোটির স্টিল কারখানা জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপজেলায় নয়, এবার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা। নরসিংদীর শিবপুরের ইউ এন ও‌ ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  । কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

#
news image

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯৩ ভোট পেয়ে এ্যাড মোমেন ফকির ও  সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাড শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বমোট ২০৫ ভোটের মধ্যে পড়েছে ২০১ভোট। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে  ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।

এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর ই আলম সিদ্দিক, সদস্য পদে তিন জন সোহেলী পারভীন, গোলাম মওলা, ফিরোজ আহমেদ।

এ নির্বাচন ছিল আইনজীবী মহলে উৎসবমুখর পরিবেশ বিরাজ। ভোট গণনা শেষে নির্বাচনী এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন সিনিয়র আইনজীবীরা।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুর রহমান সরকার ও সহকারি কমিশনার ছিলেন নূর নবী মল্লিক ও আশরাফ আলী। এ ফলাফল ঘোষনা করেন প্রদান নির্বাচন কমিশনার।

মো. মোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি

২৯-১১-২০২৫ রাত ১১:২৩