শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘SPSS’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

#
news image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Research Software: SPSS (Statistical Package for the Social Sciences)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত উদ্বোধনীপর্বের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনীপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্য থেকে যারা এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছো, এটি তোমাদের জন্য সত্যিই একটি সুবর্ণ সুযোগ। এসপিএসএস-এর মতো গবেষণাভিত্তিক সফটওয়্যারে দক্ষতা অর্জন করলে গবেষণার গতি ও মান—দুটিই বৃদ্ধি পায়।”

তিনি আরও বলেন, “সার্ভে বা প্রশ্নোত্তরের মাধ্যমে সংগৃহীত তথ্যকে এসপিএসএসে এন্ট্রি করে বিশ্লেষণ করাই গবেষণার মূল ধাপ। এই সফটওয়্যার ব্যবহার করে বড় পরিসরের গবেষণা করা যায়। পরবর্তীতে তোমরা পাইথনসহ আরও উন্নত গবেষণা পদ্ধতি শেখার পথও তৈরি করতে পারবে।” বক্তব্য শেষে তিনি প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

উদ্বোধনীপর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)। রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রয়োগিক পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. শেখ মোহাম্মদ সায়েম।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনীপর্বে সভাপতির বক্তব্য দেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

উদ্বোধনীপর্ব শেষে ব্যবসায় প্রশাসন ভবনের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির কার্যক্রম পরিচালিত হয়।

আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

২৬-১১-২০২৫ রাত ১১:৫১