শিরোনামঃ
জমকালো আয়োজনের সন্ত্রাসবাদ ও সিন্ধু পানি চুক্তিকে আলাদা করে দেখছে না ভারত ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’   

কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মাদক সেবন ও বিক্রেতা দলের এক সক্রিয় সদস্য আটক

#
news image

নড়াইলের কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে মোঃ ইউসুফ শেখ (৪৫) নামে এক মাদক সেবন ও বিক্রেতা দলের সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ২৩ নভেম্বর উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে 
মাদক ও সেবনের বিভিন্ন প্রকার সামগ্রী উদ্ধার করা হয়। আটক মোঃ ইউসুফ শেখ ওই এলাকার মোঃ টুলু শেখের ছেলে। 

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত মোতাবেক তাৎক্ষনিকভাবে কালিয়া আর্মি ক্যাম্প হতে একটি টহলদল উক্ত এলাকায় গমন করে এবং পুলিশ সহ যৌথ অভিযান পরিচালনা করে মোঃ ইউসুফ শেখকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে জানা যায় যে, সে মাদক সেবন এবং বিক্রয় দলের একজন নিয়মিত সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে। এ সময় তার কাছ থেকে ২৭ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি ধারালো কোচ ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।  পরবর্তীতে মালামাল সহ অপরাধীকে কালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

মো. মনিরুজ্জামান চৌধুরী  কালিয়া প্রতিনিধি , নড়াইল 

২৪-১১-২০২৫ রাত ১১:২৯