শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে ১৬০টির বেশি মামলা, আরও তদন্ত চলছে

#
news image

মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালত ও থানায় দেড়শ’র বেশি মামলা রয়েছে। ট্রাইব্যুনালে আরও একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্তাধীন বলে জানিয়েছেন তার আইনজীবী জায়েদ বিন আযাদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি মামলার আসামি হলেন ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, যার বিরুদ্ধে অন্তত ১৭৫টি মামলা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এবং সাবেক আইজিপি মামুনসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় দেন। রায়ের পর ডিএমপির সাবেক উপ–কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা, পুলিশ সুপার তানভীর সালেহীন, মহিউদ্দিন ফারুকী, এসএম তানভীর আরাফাতসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পেশাগত জীবনে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালনকারী চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশের ২৯তম মহাপরিদর্শক হন। তার আগে তিনি র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

১৮-১১-২০২৫ রাত ১১:২৩