শিরোনামঃ
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ মাতৃভাষার মর্যাদায় একুশের সন্ধ্যা: ঢাবি থিয়েটার বিভাগের উদ্যোগ ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, ১০ সাংবাদিক আহত জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির নির্বাচন নিরপেক্ষ না হলে প্রশ্ন উঠবে: ইসলামী আন্দোলনের আমির বিদ্যুৎ খাত দেউলিয়ার পথে: আদানি, সামিট ও এসএস পাওয়ার চুক্তিতে বিপুল আর্থিক ঝুঁকি স্ত্রী-সন্তানের মৃত্যু: আত্মহত্যা না হত্যাকাণ্ড, প্রশ্নের মুখে তদন্ত

পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

#
news image

পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সকল শাখা, উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপক এবং কর্পোরেট শাখা প্রধানদের অংশগ্রহণে ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৫’ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। ট্রেজারি ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন। আজকের ব্যবস্থাপক সম্মেলন একযোগে সারা বাংলাদেশে পূবালী ব্যাংকের সকল অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিস্তারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। 

তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক। গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে আমাদের প্রতিটি শাখাকে একযোগে কাজ করতে হবে। ব্যাংকের ৬৬ বছরের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তি

১৮-১১-২০২৫ রাত ১১:১৬