শিরোনামঃ
অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল আবাসন খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ: ঘুরে দাঁড়াতে প্রয়োজন ব্যবসাবান্ধব নীতি আভানের মৃত্যু: চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অপপ্রচার বন্ধের আহ্বান প্রণোদনা ঋণ বিতরণে গতি চান ব্যবসায়ীরা, শর্ত শিথিলের দাবি হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি—কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা  জাপান-সিউল-সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিখতে পারে বাংলাদেশ নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা থেকে রাজনীতির নতুন বয়ান চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ বসুন্ধরা আবাসিক এলাকায় দুই-তিনটি ফিলিং স্টেশনের দাবি

‘অখণ্ডা–২’-এ অভিষেক হারশালি মালহোত্রার, বালাকৃষ্ণের প্রশংসায় কাভার্ড মুন্নি

#
news image

দশ বছর আগে সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় মুন্নির ভূমিকায় আলো ছড়িয়েছিলেন হারশালি মালহোত্রা। এক দশক পর সেই জনপ্রিয় মুখ আবারও ফিরছেন সিনেমায়। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার বড়সড় অভিষেক হতে যাচ্ছে ‘অখণ্ডা–২’ ছবির মাধ্যমে।

তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত এবং বয়াপাট্টি শ্রেণুর পরিচালনায় নির্মিত এ ছবিটি নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। সম্প্রতি ছবি কেন্দ্রিক একটি বিশেষ অনুষ্ঠানে বালাকৃষ্ণের সঙ্গে হারশালিকে দেখা যায়। সেই মঞ্চেই হারশালির অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হন বালাকৃষ্ণ।

এক আবেগঘন পোস্টে হারশালি লিখেছেন,
“মুন্নি ছোট্ট ছিল, কিন্তু মানুষের স্মৃতিতে তার জায়গা ছিল বিশাল। এবার ফিরছি নতুন গল্প নিয়ে। প্রতিটি দৃশ্যে নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি।”

২০০৮ সালে জন্ম নেওয়া হারশালি মাত্র ২১ মাস বয়সে বিজ্ঞাপনে অভিনয় শুরু করেছিলেন। ‘বজরঙ্গি ভাইজান’-এর পর বড় পর্দায় তেমন উপস্থিত না থাকলেও প্রস্তুতি নিয়েছেন দীর্ঘদিন। এখন ১৭ বছরে এসে নতুন চরিত্রে তার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বিনোদন ডেস্ক

১৬-১১-২০২৫ রাত ১২:৮