শিরোনামঃ
জনবান্ধব বাজেট ও বাস্তবায়নের চ্যালেঞ্জ: যেখানে সরকারকে নজর দিতে হবে প্রশাসকের নাম ভাঙিয়ে টেন্ডার বাণিজ্য- রূপনগরে দুই প্রতারক আটক আইনের হাতে সোপর্দ জুলকান ইনডোর অ্যারেনা'য় সম্পন্ন হলো জুলকান বিটডাউন ব্যবসায়ীদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে থমকে যাবে নতুন বিনিয়োগ ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব কিশোর অপরাধের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া: রাশ টানবে কে? বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস বিশ্ববাজারে টিকে থাকার চ্যালেঞ্জ: এআই প্রযুক্তির চাপ ও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের আভাস এ কে আজাদের ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

নির্বাচনী নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের উদ্বেগ—বাংলাদেশকে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান

#
news image

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তারা।

তাদের মতে, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা না থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে উঠতে পারে। তাই জরুরি ভিত্তিতে সব পক্ষের জন্য সমান সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

অস্ট্রেলিয়ান এমপিদের এই বিবৃতিকে “সুচিন্তিত এবং দায়িত্বশীল হস্তক্ষেপ” হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, “এই আহ্বান বাংলাদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করে। তারা চান একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া।”

তারেক রহমান মনে করেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় এসব উদ্বেগ এবং বাস্তবতার কথা আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা এ ধরনের বার্তা নির্বাচনী পরিবেশের ওপর ইতিবাচক চাপ সৃষ্টি করতে পারে। এতে সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরও সতর্ক হবে বলে আশা তাদের।

অস্ট্রেলিয়ান এমপিদের আহ্বান ও তারেক রহমানের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট

১৫-১১-২০২৫ রাত ১১:৫৯