শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জব ফেয়ার: সৎ তরুণদের রাজনীতিতে আসার আহ্বান

#
news image

বাংলাদেশের রাজনীতিতে সৎ মানুষের প্রয়োজন, তাই সৎ মানুষদের রাজনীতিতে ক্যরিয়ার গড়ার আহ্বান জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি, শিক্ষার্থীদের শুধু চাকুরির পেছনে না ঘুরে নিজে কিছু করার জন্য উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে ডিগ্রির চাহিদা কমেছে, দক্ষতার চাহিদা বেড়েছে। কী ডিগ্রি আছে তারচেয়ে কী পারি সেটা গুরুত্বপূর্ণ। তিনি, লবিং করে কিংবা সুবিধা নিয়ে সম্পদশালী হবার বদলে উৎপাদন এবং উদ্ভাবনের মাধম্যে সম্পদশালী হতে তরুণদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা’র সাবেক সভাপতি, ব্যারিস্টার নিহাদ কবির বলেন, ‘জব ফেয়ার’ শিক্ষার্থীদের পছন্দ মতো ক্যারিয়ার গড়ার এক দারুণ সুযোগ। এখানে নিজের পছন্দসই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ থাকে। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দেশে দারিদ্রতার হার এবং বৈষম্য কমাতে হলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা তৈরিতে সরকারের মনোযোগ দিতে হবে। তাঁর মতে, ত্রিশ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে তাঁদের প্রশিক্ষণ এবং স্বল্প সূদে কিংবা ইসলামি মুদারাবা পদ্ধতিতে ঋণ দিয়ে দেশে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান বলেন, তাঁরা ইন্ড্রাস্টি এবং একাডেমিয়া একটা যোগসূত্র স্থাপন করতে এই ‘জব ফেয়ার’-এর আয়োজন করেছেন। এখানে শুধু শিক্ষার্থীরা তাঁদের পছন্দ মতো প্রতিষ্ঠানে আবেদন করছে না, বরং প্রতিষ্ঠানও তাঁদের পছন্দ মতো গ্রাজুয়েটকে খুঁজে নিতে পারছে। 

১৫ নভেম্বর ২০২৫ শনিবার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে এই ‘জব ফেয়ার’-এ ব্যাংক, এনজিও, টেলিকম, আরএমজি, পানীয়, ইলেকট্রনিক্স, সফটওয়্যার কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা, ফার্মাসিউটিক্যালস, এইচআর পেশাদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ মোট ৭০টি  জাতীয় ও বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করে।

সংবাদ বিজ্ঞপ্তি

১৫-১১-২০২৫ রাত ১১:৪৭