শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

শাবিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য পূবালী ব্যাংকের ১৫ লাখ টাকা অনুদান

#
news image

পূবালী ব্যাংক পিএলসি. সম্প্রতি শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলনে ১৫(পনেরো) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সাজেদুল করিম, ট্রেজারার প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন ও পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। 

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিউশু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মারুফ, পিএইচডি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি'র পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের জন্য আর্থিক অনুদানের উক্ত চেক হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি

১২-১১-২০২৫ রাত ১১:৫২