শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

#
news image

এনআরবিসি ব্যাংকের ’আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মো. ওবায়দুল হক ও  হাফেজ মুফতি সাইফুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানাসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর নানা বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ইসলামী ব্যাংকিং কেবল একটি আর্থিক কার্যক্রম নয়, বরং এটি নৈতিকতা ও জবাবদিহিতার প্রতিফলন। তিনি প্রতিটি লেনদেন ও বিনিয়োগে শরিয়াহ নীতিমালার কঠোর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং ইসলামী আর্থিক নীতিমালার পূর্ণ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তি

১১-১১-২০২৫ রাত ১১:৫৬