শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

এশিয়া কোটিংসকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

#
news image

এশিয়া কোটিংস প্রাইভেট লিমিটেডকে উন্নত ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এটি প্রতিষ্ঠানটির রিসিভেবল ম্যানেজমেন্টকে আরও কার্যকর ও সহজ করবে। 
এই সহযোগিতার লক্ষ্য হলো ডিলার ও পরিবেশকদের কালেকশন প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করা।
এই চুক্তির আওতায় এশিয়া কোটিংস ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশন ব্যবহার করবে। এই ডিজিটাল সিস্টেমের আওতায় যুক্ত থাকবে প্রায় ৩০০ ডিস্ট্রিবিউটর ও রিটেইলার, যা রিয়েল-টাইম কালেকশন ও সহজ রিকনসিলিয়েশন নিশ্চিত করবে।

২৮ অক্টোবর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম এবং হেড অব কমার্শিয়াল ব্যাংকিং এ. টি. এম. জামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়া কোটিংস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর শামারা ওয়ানিয়ারাচ্চি এবং হেড অব ফাইন্যান্স আহসান কবিরসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগটি উদ্ভাবনী ও কার্যকর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে কর্পোরেট ক্লায়েন্টদের অপারেশনাল দক্ষতা ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে আরও উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

বিজ্ঞপ্তি

১০-১১-২০২৫ রাত ৯:২৬