শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

‘প্রিন্স’-এর আগে বিগ বি’র আশীর্বাদ, শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস!

#
news image

ঢালিউডে শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’ ঘিরে ভক্তদের উত্তেজনা যেন নতুন উচ্চতায়। এবার সেই উত্তেজনায় যোগ হলো আরও এক “বড় চমক”-  বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের আশীর্বাদ।

শনিবার রাতে মুম্বাইতে ‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা সাক্ষাৎ করেন অমিতাভ বচ্চনের সঙ্গে। কিংবদন্তি এই অভিনেতা তাদের শুভকামনা জানিয়ে বলেন, “বাংলা সিনেমা অনেকদূর এগিয়ে যাবে।”

অমিতাভের সঙ্গে পরিচালক ও প্রযোজকের ছবিটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মুহূর্তেই। অনেকে লিখেছেন, “বিগ বি যদি আশীর্বাদ দেন, তবে প্রিন্স নিশ্চিতভাবেই হিট হবে!” আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “শাকিব খান এখন শুধু ঢালিউড নয়, আন্তর্জাতিক লেভেলের তারকা।”

পরিচালক বলেন, “স্যার (অমিতাভ) ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। তিনি এমনকি বাংলায় কথা বলেছেন- এটা সত্যিই অবিশ্বাস্য।”

ডিসেম্বরে শুটিং শুরু হবে, আর মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। অমিতাভ বচ্চনের শুভকামনা যেন ইতিমধ্যেই ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

বিনোদন ডেস্ক

১০-১১-২০২৫ রাত ১২:৪৩