শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

নিবন্ধনহীন ‘আমজনতার দল’- রাজনীতিতে নতুন প্রতিরোধের প্রতীক কি গড়ছেন তারেক রহমান?

#
news image

নির্বাচন কমিশনের নিবন্ধন না পেয়ে আমরণ অনশন- রাজনৈতিক পরিসরে এক নতুন প্রতিবাদের ভাষা বেছে নিয়েছিলেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রবিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও, এই অনশন ইতিমধ্যে ছুঁয়ে গেছে রাজনীতির নানা স্তরকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র।

এই মন্তব্য শুধু সহমর্মিতা নয়, বরং এক রাজনৈতিক বার্তাও বয়ে আনছে- রাজপথের নতুন প্রতিরোধের রাজনীতি হয়তো এখানেই জন্ম নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন না পাওয়া ছোট দলগুলো এখন ‘গণতান্ত্রিক অংশগ্রহণ বনাম প্রশাসনিক বাধা’ ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন যদি প্রত্যাখ্যান হয়, তবে বিষয়টি রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা পাবে বলেও ধারণা করা হচ্ছে।

তারেক রহমানের অসুস্থতা তাই শুধু মানবিক দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ।

তানভীর সানি

৯-১১-২০২৫ রাত ১১:৫০