শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

এনসিসি ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

#
news image

এনসিসি ব্যাংক সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এনসিসি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্কসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ডিএনসিসির বিভিন্ন ফি ও কর- যেমন: হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, হাট ট্যাক্স, মার্কেট সালামি, হুইল ট্যাক্স এবং অন্যান্য পরকর- সহজেই পরিশোধ করতে পারবেন।

রাজধানীর একটি স্থানীয় হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, প্রধান হিসাব কর্মকর্তা মো. বরকত হায়াত এবং এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আখতার নুহা, এসএভিপি ও হেড অব কার্ডস (চলতি দায়িত্ব) মোহাম্মদ আমিনুল ইসলাম এবং এফএভিপি ও ডিএফএস বিজনেস প্রধান মো. সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরফিন বলেন, এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক নাগরিক সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রযুক্তিনির্ভর এই সেবার আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা এনসিসি ব্যাংকের যেকোনো শাখায় অথবা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘এনসিসি অলওয়েজ’ এবং সিআরএম-এর মাধ্যমে বিভিন্ন ট্যাক্স ও ফি সহজেই পরিশোধ করতে পারবেন।

তিনি আরও বলেন, ব্যাংকিং সেবার সঙ্গে প্রযুক্তিকে একীভূত করে আমরা নাগরিকদের আরও সহজ, রিয়েল-টাইম ও ডিজিটাল পেমেন্ট সুবিধা দিচ্ছি। এই উদ্যোগ ডিএনসিসির রাজস্ব আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করবে এবং ক্যাশলেস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

বিজ্ঞপ্তি

৮-১১-২০২৫ দুপুর ৪:৭